1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

এস এম সবুজ ফকির
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট আদিবাসীপাড়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। রবিবার সন্ধ্যায় পুকুরে নৈশ্য প্রহরী নজরুল ইসলাম না থাকার সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট/কীটনাশক প্রয়োগ করে ৩ লাখ পিস পাঙ্গাস, ১ লাখ পিস রুই ও ৫০ হাজার পিস মৃগেল মাছের পোনা নিধন করে। রাত ৮টার দিকে নৈশ্য প্রহরী পুকুরে মাছ মরে ভেসে উঠছে বলে রফিকুল ইসলামকে মুঠোফোনে জানানোর পরে তিনি সরেজমিনে গিয়ে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে পুকুরে গ্যাসের কারনে মাছ মরে ভেসে উঠছে ধারণা করলেও পরে স্থানীয় ভ্যাটেরিনারি চিকিৎসককে দেখিয়ে নিশ্চিত হন পুকুরে গ্যাস ট্যাবলেট/বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।
রাজাহার ইউনিয়ন চেয়ারম্যান ও ভুক্তভোগী মৎস্য চাষী রফিকুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর যাবৎ বড়ট্র মৌজায় ১.৭৬ একর জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, রুই ও মৃগেল মাছ চাষ করেছি। এতে আমার আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে। মাস ছয়েক পরে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।
প্রতিবেশী নুর জাহান বেগম জানান, মাগরিবের কিছুক্ষণ আগে পুকুরে মাছ ভেসে উঠতে দেখি। বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে। একই গ্রামের বাসিন্দা শাফিরুল জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চেয়ারম্যানের পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখি। শত্রুতার জেরে পুকুরে বিষয় প্রয়োগ করে মাছ মারা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট