বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর;গুলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার সময় ৪ সাংবাদিককে মারধর করেছে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে রাখা হয় পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানান আহতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নীরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। সাংবাদিক রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক রফিকসহ আহত সাংবাদিকদের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছালে ৮-১০ জন মুখোশধারী ওই সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলেন তারা। সাংবাদিকরা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে লক্ষ্যচ্যুত হয়।সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা মুখোশধারী ছিলেন। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছেন। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছেন।’ সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কিনা এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।’ দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews