মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরের নেতৃত্বে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রুপগঞ্জের তারাবো পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় রূপসি বাস স্টেশন হতে মিছিলটি শুরু হয়ে সিলেট – ঢাকা মহাসড়ক হয়ে বিশ্বরোড এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা এক প্রতিবাদ সভায় আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তারা বলেন, রূপগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেয়া হবে না। রূপগঞ্জে বিএনপি’র নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সকল নৈরাজ্য প্রতিহত করবে। রূপগঞ্জের মানুষকে আওয়ামী শোষণের হাত থেকে মুক্ত করতে রূপগঞ্জ নেতা কর্মীরা সর্বদা মাঠে থাকবে। রূপগঞ্জ উপজেলা ও তারাবো পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপি ও অং সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী আহমেদ উল্লাহ আহাদ, সদস্য সচিব তারাবো পৌর যুবদল, নূর মোহাম্মদ যুগ্ন আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা, বায়েজিদ প্রধান, সাবেক যুগ্নহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল,আলী আহমদ, সদস্য সচিব রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল,, রাজীব আহমেদ,যুগ্ম সম্পাদক তারাবো পৌর যুবদল, আমজাদ,যুগ্ন আহবায়ক, তারাবো পৌর যুবদল, জহির ও খোরশেদ ,সদস্য , তারাবো পৌর যুবদল আহবায়ক কমিটি, মোকলেছ, সভাপতি,৬ নং ওয়ার্ড তারাবো পৌর যুবদল, রানা, সেক্রেটারি ১ নং ওয়ার্ড তারাবো পৌর যুবদল, শফিক, সাংগঠনিক সম্পাদক,১ নং ওয়ার্ড তারাবো পৌর যুবদল, মাহমুদুর রহমান রনি,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলনেতা। আরো উপস্থিত ছিলেন কাজী আরিফ,তারাবো পৌর স্বেচ্ছাসেবক দল নেতা, তারাবো পৌর যুবদল নেতা তাজুল, মনজুর আহমেদ, , জুয়েল, বাবুল, তৌকির দেলোয়ার, কাশেম,শরিফ , ৬ নং ওয়ার্ড যুবদল নেতা অহিদ, বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews