1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত ! কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪!

অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর পৌর শহর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
পৌরসভা কর্তৃপক্ষ জানান, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এই ক্যাম্পেইন পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হবে।

একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথাও জানান পৌর কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট