বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

আদালতের নির্দেশে কবর থেকে ৪ জনের লাশ উত্তোলন 

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫




সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার করবস্থান থেকে তাদের মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার একটি কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগর নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১ টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়।

এরপর, দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ আরও জানায়, নিহত ৪ জনের শতভাগ পরিচয় শনাক্তে ও মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে।আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে গুলিতে নিহত কয়েকজনের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। তাদের মধ্যে অনেকের পরিবার থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্ত এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হচ্ছে। আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews