1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বেলার আবেদনে কেশবপুরের অবৈধ ইটভাটা  অবশেষে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উচ্ছেদ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বেলার আবেদনে কেশবপুরের অবৈধ ইটভাটা  অবশেষে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উচ্ছেদ

অলিয়ার রহমান
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
 কেশবপুরের বহুল  আলোচিত অবৈধ  ইট ভাটা রোমান ব্রিক্স আজ বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আবেদনের প্রেক্ষিতে, পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সম্পূর্ণ  ভেঙ্গে দেয়া হয়েছে।  জন স্বার্থে বেলা ৩৩৭২/২২  মহামান্য হাইকোর্টে একটি মামলা করলে ২৬/৪/২২ এ দেশের আইনের পরিপন্থী  বলে নিষেধাজ্ঞা  দেয়। এর পরও দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে একেবারে জনবসতি এলাকায়  ইট ভাটাটি পরিবেশ দূষোনের মাধ্যমে ইট  পুড়িয়ে আসছিল।
বুধবার বেলা ১২টার দিকে পরিবেশ অধিদফতরের যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক ও খুলনা বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফির রহমানের উপস্থিতে অবৈধ
ভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়।এসময় শত শত এলাকাবাসী জড়ো হন।আইন শৃঙ্খলা  রক্ষার্থে  পুলিশি, আনসার, ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।  ভাটার চিপনি ভাঙ্গার পর এলাকার আবাল বৃদ্ধ শত শত মানুষ প্রশাসনকপ ধন্যবাদ জানান।
উল্লেখ্য গত২৫ নভেম্বর ইনকিলাব পত্রিকায় অবৈধ রোমান ব্রিক্সের  বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৭/১১/২৪এ অভিজান এসে অজ্ঞাত কারনে ফিরে যাই। এবার ২৮জানুয়ারি  বেলার আবেদনে প্রশাসন নড়ে চড়ে  বসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট