1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

এস এম সবুজ ফকির
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জন ভোগান্তির গ্রাহকের খরচ বাড়ানো অর্থ-আত্মসাৎ ভৌতিক বিলের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে সড়ক অবরোধ করে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, শিক্ষক আতিকুল ইসলাম আতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোনভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না। গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নেসকোর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট