বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

গজারিয়ায় মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে পিঠা উৎসব পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫



মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে মধ্য বাউশিয়া  আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা উৎসব ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলন ও পিঠা উৎসব ফিতা কাটা উদ্বোধন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী শুরু হয় এই মনোজ্ঞ ও সাংস্কৃতিক আয়োজন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম বোরহান উদ্দিন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক , সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন,বিদ্যালয়ের পরিচালক সদস্য মোঃ রুহুল আমিন , মোঃ কবির হোসেন ফরাজি ,,মোঃ সোলাইমান প্রধান , মোঃ তাইজুল ইসলাম , মোঃ রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পিঠা উৎসব মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এবাদুল হক বলেন বাংলার বিলুপ্ত হওয়া ঐতিহ্য জাগিয়ে তোলার জন্য মধ্য বাউশিয়া মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগ প্রশংসনীয়। তাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষার্থী অবিভাবক ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষের মনে সাড়া দিয়েছে। অতীতের পিঠা প্রতিযোগিতা মা-বোনদের মধ্যে জেগে উঠেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। মধ্য বাউসিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনন্দ মেলায় পরিণত হয়েছে মধ্য বাউশিয়া আইডিয়াল এন্ড স্কুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews