1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মোঃ গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (২২জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে। দৈনিক স্বাধীন মত ও ডেইলি সান এর জেলা প্রতিনিধি এ, এস, এম, রেজাউল করিম পারভেজকে সভাপতি ও দৈনিক জবাবদিহি ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস জেলা প্রতিনিধি অ আ আবীর আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কলম সৈনিকদের সমন্বয়ে গঠিত হয় লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

ইতিবাচক ও সুষ্ঠ চিন্তা চেতনা সম্পন্ন কলম যোদ্ধাদের সংগঠন লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নজির আহমেদ (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (দৈনিক দেশেরপত্র), সাংগঠনিক সম্পাদক মো. রবিউস সানি আকাশ (দৈনিক সকালবেলা ও ডেইলি ব্যানার), দপ্তর সম্পাদক মো: খাইরুল ইসলাম টিটু (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক মো. আরিফ হোসেন( দৈনিক বর্তমান দিন), প্রচার সম্পাদক মো. আলতাফ হোসেন (দৈনিক আমার সময়), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাশেদ হাসান (উপজেলা প্রতিনিধি বাংলাদেশ সমাচার)।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে শিমুল হোসেন (দৈনিক ডেলটা টাইমস), মো. গিয়াস উদ্দিন (দৈনিক ভোরের আওয়াজ), আলী আজগর রবিন (উপজেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন মত), মো. ফিরোজ আলম (দৈনিক দেশসেবা)।

সমাজে সুষ্ঠ ও ইতিবাচক সংবাদ এবং সাংবাদিকতায় লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শক্ত এবং অনড় থেকে বিভ্রান্তিকর অসত্য তথ্যবিরোধী কাজে সজাগ থেকে এগিয়ে যাবে এমনটাই উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট