1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ভবনে জাতীয় মহাপুরুষদের অসম্মান: জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ভবনে জাতীয় মহাপুরুষদের অসম্মান: জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ভবনের আর্ট গ্যালারিতে আমার প্রিয় তিন রত্নের দেয়ালে আঁকা প্রতিকৃতির উপর এক অনুষ্ঠানের বিজ্ঞাপন বোর্ড স্থাপনের অমানবিক দৃশ্য দেখে গভীর মর্মাহত হয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ফকির লালন সাঁইয়ের মতো মহাপুরুষদের প্রতিকৃতি যেখানে আমাদের গর্ব এবং অনুপ্রেরণার প্রতীক হওয়া উচিত, সেখানে এ ধরনের অবমাননা অত্যন্ত লজ্জাজনক।
ছবিগুলোর উপর বিজ্ঞাপন বোর্ড স্থাপন করা শুধু নান্দনিকতাকে নষ্ট করেনি, এটি তাঁদের প্রতি অপমানের শামিল। শিল্পকলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠানে এমন অসচেতন এবং অসম্মানজনক কাজ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় কবি, বিশ্বকবি ও ফকির লালন সাঁই আমাদের সংস্কৃতির স্তম্ভ। তাঁদের স্মরণে যে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, তা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং মূল্যবোধকে তুলে ধরে। এ ধরনের অবমাননামূলক আচরণ আমাদের নৈতিকতা এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির চরম অবক্ষয়ের প্রমাণ।
আমি সম্মানিত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করুন।
জাতীয় গৌরবের প্রতি সম্মান জানাই, তাঁদের অবমাননা নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট