শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ফাতেমার উপড়  হামলা ক‍ারিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৈনিক সাতনদী সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদ নলতা শরীফ প্রেসক্লাবের ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক ‘বড় নাশকতা’ করেই ভারতে পালানোর পরিকল্পনা ছিল আ.লীগের নেতাকর্মীদের! মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫




হাটহাজারী পৌরসভাধীন মীরের হাট এলাকায় সিটি প্যালেস সংলগ্ন মাঠে সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এইচ.এম মহিন উদ্দিন সভাপতি, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ জয়নাল আবেদীন সিনিয়র সহ-সভাপতি, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমি ধন্যবাদ জানাই সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যকে, যারা গরিব, অসহায় ও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা রাখবো ভবিষ্যতেও গরিব, অসহায় মানুষের পাশে তারা দাঁড়াবে। সভাপতির বক্তব্যে এইচ.এম মহিন উদ্দিন বলেন, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এই সংগঠনটি সুচনালগ্ন থেকে গরিব ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। ইনশাআল্লা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews