1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
৫১২জন ভিডিপি সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

৫১২জন ভিডিপি সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ জুলফিকার আলী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস প্রধান অতিথি হিসাবে ১০ দিন মেয়াদি গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন।
২০ জানুয়ারি সোমবার, কাউনিয়া উপজেলার সারাই গ্রামের ৬৪ জন তরুণ ভিডিপি সদস্যদের ১০ দিন মেয়াদি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন কাউনিয়া আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার।
রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় জেলার ৮টি উপজেলায় ৮টি গ্রাম বাছাই করে বাছাইকৃত গ্রামের ৬৪ জন ভিডিপির ৮টি উপজেলার ৫১২জন সদস্য/সদস্যাদের ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গ্রামগুলো হল সদর উপজেলার-সদ্যপুষ্করনী, মিঠাপুকুরের-চেংমারী, বদরগঞ্জের-কুতুবপুর, পীরগাছার-অন্নদানগর, পীরগঞ্জের-মিথিপুর, কাউনিয়ার-সরাইল, গংগাচড়ার-বড়বিল, তারাগঞ্জের-সয়ারগ্রাম উক্ত গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের বিষয় রয়েছে হালকা প্যারেড ড্রিল, শিক্ষা, কৃষি, গবাদি পশু, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, পরিবার পরিকল্পনা সংগঠনের পরিচিতি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, সেনিটেশন ছাড়াও আত্মসামাজিক উন্নয়ন বিষয় ইত্যাদি। ১০ দিন মেয়াদি ভিডিপি প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষক প্রশিক্ষিকা ছাড়াও উপজেলা পর্যায়ে ৮টি বিভাগের কর্মকর্তাগণ অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস মীরবাগ আনসার ভিডিপি ক্লাব পরিদর্শন করেন এবং ক্লাবের সদস্য সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট