শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

লালমনিরহাটে আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫




মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়। নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে শেষ করে লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছিলে অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews