প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলনে ১৩ হাফেজকে পাগড়ি প্রদান
শুক্রবার কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সন্মেল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১৩জন নতুন হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়।
মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সন্মেলনে সভাপতিত্ব করেন প্রভাষক মশিয়ার রহমান। উক্ত মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুজনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, পৌর জামাতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল কুদ্দুস।
সদস্য সম্মেলন শেষে প্রধান অতিথি সাবেক পৌর মেয়ার আব্দুস সামাদ বিশ্বাস সদ্য হাফেজ সম্পন্ন হওয়ায় ১৩ জন ছাত্রের মাঝে পাগড়ী প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত