রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক আস্থার নাম বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা

গাইবান্ধায় পারিবারিক দ্বন্দ্ব  নিষ্পত্তি করতে গিয়ে  ইউপি সদস্য নিহত 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫



আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য আব্দুল জোব্বার বোয়ালি  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খেজর উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ইউপি সদস্য আব্দুর জোব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সাথে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের বিবাদ হয়।
বিষয়টি নিষ্পত্তির জন্য প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে আনলে আলোচনার এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জোব্বার কে মারধর করে। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এব্যাপরে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews