1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ১১জন গ্রেফতার করে আদালতে প্রেরণ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ১১জন গ্রেফতার করে আদালতে প্রেরণ

মো.রবিউস সানি আকাশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায় সিএনজি চালক ও মালিকপক্ষসহ ৯০ জনকে মামলা দায়ের করে আসামি করা হয়েছে।

ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকালে সদর থানায় এই মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে, ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় ১১ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– সোহেল হোসেন (৩৫), সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন(২১) ও মো. কামাল মোল্লা (৫০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’
উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল থেকে শহরের বাড়বাড়ির মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকেরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ মিয়া দৌড়ে পালাতে সক্ষম হন। পরবর্তীতে সিএনজি চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট