1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কেশবপুরে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কেশবপুরে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

অলিয়ার রহমান
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

যশোরের কেশবপুর পৌরসভার ৩ নং (বায়সা-সাবদিয়া) ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সম্পাদক আব্দুল হালিম অটল।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট