বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া নথি পাওয়া গেলো ভাঙারির দোকানে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো পাওয়া গেছে ভাঙারির দোকানে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নগরের পাথরঘাটা শতীশ বাবু লেনিন এলাকার একটি ভাঙারির দোকান থেকে এসব নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষের সামনের বারান্দা থেকে এসব নথি খোয়া যায়। এরমধ্যে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার হয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো খোয়া যায় বলে কোতোয়ালি থানায় দায়ের হওয়া জিডিতে উল্লেখ করা হয়।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খোয়া যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় থানায় জিডি হওয়ার পর গোপন সংবাদে রাসেল নামে একজনকে বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নথিগুলো পাথরঘাটার ভাঙারির দোকানে বিক্রির কথা জানান। এরপর সেখানে অভিযান চালিয়ে ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর দুই দিন আগে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন রাসেলকে শনাক্ত করে পুলিশ। তিনি আদালত চত্বরে চা বিক্রি করতেন। নথি চুরির পর তিনি ভাঙারির দোকানে সেগুলো ১৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews