অনুষ্ঠিত হতে যাচ্ছে তাজকিয়া কর্তৃক পূর্ব ধারাবাহিকতায় আয়োজিত- যুগ জিজ্ঞাসার আসর। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা”। বাঙালি জাতির মতো এ সমৃদ্ধ জাতির মন-মানসিকতা, সংস্কৃতি সুদীর্ঘ সময়ের এক সমন্বিত রূপ। বহু ধর্ম-বর্ণ ঘেঁষা এ জাতি ইতিহাসের বহুধা অভিজ্ঞতার এক জ্বলন্ত সাক্ষী। আল্লাহর প্রিয় বান্দা অলি-সুফি-দরবেশগণ বহুভাবে অবদান রেখেছেন এ জাতির ‘শুদ্ধ মানস-সংস্কৃতি’ গঠনে। এ ধারাবাহিকতায় অবদানের স্বাক্ষর রেখেছে মাইজভাণ্ডারী ত্বরিকাও। কোথায় সেই স্বাক্ষরতার ছাপ, কী সেই অবদান (?) ইত্যাদি প্রশ্নের জবাব আসতে চলেছে তাজকিয়া কর্তৃক আয়োজিত এস.জেড.এইচ.এম. ট্রাস্ট মিলনায়তনে আগামী ১২ জানুয়ারি।
সম্মানিত আলোচক হিসেবে থাকবেন ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি এবং প্রাবন্ধিক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এম.ফিল গবেষক এবং চট্টগ্রাম জেলা জজ কোর্ট আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত