রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

ঢাকা ধামরাইয়ে অবৈধ ৫ ইট ভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫




ঢাকার ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মদীনা ব্রিকসকে ৫ লাখ, সাজেদা ব্রিকসকে ৫ লাখ, নুর ব্রিকসকে ৬ লাখ, রাহাত ব্রিকসকে ২.৫ লাখ, মেসার্স মাস্টার ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নুর ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।

নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার ৫টি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪ লাখ ৫০ হাজার টাকা নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews