1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার, টাঙ্গাইলে ৭ ইটভাটা বন্ধ করলো পরিবেশ মন্ত্রণালয় - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার, টাঙ্গাইলে ৭ ইটভাটা বন্ধ করলো পরিবেশ মন্ত্রণালয়

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে ৪.০৫ একর বনভূমি উদ্ধার ও অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪.০৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে ১৩টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : নেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট