রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক আস্থার নাম বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা

হত্যা মামলা: চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫




জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ০৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের একটি দল।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এ মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews