1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
২০ মামলার আসামি বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

২০ মামলার আসামি বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি বাড়িতেই আছেন-এমন খবর পেয়ে রাত ১২টার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তার নামে জুলাই-আগস্টে  ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ ২০টি মামলা হয়। এছাড়া  তার নামে আগেরও মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ।

সূত্র : নেট

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট