1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়া , তদন্তে ডিএমপির কমিটি গঠন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়া , তদন্তে ডিএমপির কমিটি গঠন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। হঠাৎ অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে যান।’

সূত্র :নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট