1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হামলা বন্ধের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হামলা বন্ধের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রমজান আলী
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ২৫) দুপুরে উপজেলার সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে হাত রেখে মানববন্ধন করেন । এ মানববন্ধনে শুধু সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্যে দশম শ্রেনীর শিক্ষার্থী মোছঃ রাজিয়া সুলতানা, আল আরাফা মিথিলা, শাকিবা সুলতানা নাবা, নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান হাফসা বলেন,
গত ৬ জানুয়ারিতে নারদাশ ইউনিয়নে বিএনপির দুই – গ্রুপের সংঘর্ষের জেরে আমাদের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে হামলা চালায় এতে করে আমরা শিক্ষার্থী ও শিক্ষক সহ আতঙ্কিত হয়ে পড়ি। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন কোন রাজনীতি না হয়। রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমরা বাগমারা শিক্ষা অফিসার ও উপজেলা প্রশাসনের ও উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট