রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক আস্থার নাম বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫




জেলায় হত্যা মামলায় বাবুল বালা (৪৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত হলো, বাবুল বালা সদর থানার খলিশাখালী এলাকার রবিন বালার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী সদর থানার খলিশাখালী এলাকার বাবুল বালা তার প্রতিবেশি সুজয় পাঠকের মেয়ে উন্নতি পাঠক (১৮)কে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে সে মৃতদেহ গুম করতে নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের দাদা কালিপদ পাঠক সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন। সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews