শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

গাইবান্ধায় শীতার্তদের পাশে দাঁড়ালেন সেনাবাহিনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধায় সেনাবাহিনী দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনা ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত¡াবধানে সদর উপজেলার পূর্বকোমরনই মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে অসহায় মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews