1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরে অবৈধ ৩টি ইট ভাটায় ৬লাখ ৩০হাজার টাকা জরিমানাসহ ভেঙে দিলো পরিবেশ অধিদপ্তর - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

লক্ষ্মীপুরে অবৈধ ৩টি ইট ভাটায় ৬লাখ ৩০হাজার টাকা জরিমানাসহ ভেঙে দিলো পরিবেশ অধিদপ্তর

মো.রবিউস সানি আকাশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর অবৈধ ইট ভাটায়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমী’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৬জানুয়ারি) রামগতি উপজেলায় করুনা নগর ইউনিয়ন ও কমলনগর উপজেলায় তোরাবগঞ্জ ইউনিয়নে পরিবেশ সুরক্ষায় মোট ৩টি অবৈধ ইটভাটায় বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ৩টি ইটভাটাকে ৬,৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় এক্সকাভেটরের সাহায্যে অবৈধ কাঁচা ইট, চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।

এসময়ে অভিযানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস, লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ পাঠান, মোবাইল কোর্ট পরিদর্শক মোজাম্মেল হোসেন টিপুসহ কমলনগর থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১টি করে ইউনিট উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা ‘সুমি’ বলেন জনস্বার্থে ‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট