রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

যৌন হেনস্থার অভিযোগ, অবশেষে মুখ খুললেন মোনালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক :

রেগে মাঝপথেই বারাণসীর শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বলিউডের সংগীতশিল্পী মোনালি ঠাকুর। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে সেই শোয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তুলোধুনাও করেছিলেন তিনি। ঘটনাটির পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

সোমবার নিজের ইনস্টাগ্রামে লম্বা পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি।

মোনালি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা বলে ২০২৪ সালের শেষ বা নতুন বছরের শুরু করতে চাইনি। আমার মনে হয়েছে এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনা সকলকে বলা গুরুত্বপূর্ণ। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যে বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ট।’

মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে নারীদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়।’

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews