বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫




অনলাইন ডেস্ক

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন যে, যদি কম সংস্কার হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বা অংশীজনরা অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশি সংস্কার চায় তাহলে এটা আরও ছয় মাস লাগতে পারে।’

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার ওপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন, কতটুকু সংস্কার তারা চান। সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জুলাই অভ্যুত্থানের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য এসব সংস্কার কমিশন করা হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে অনেকগুলো সংস্কার করা সম্ভব হবে। সংস্কার প্রয়োজন একটি সুন্দর নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা করবে। এই আলোচনার ওপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সূত্র : নেট

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews