1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কেশবপুরে প্রবাসীর স্ত্রীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কেশবপুরে প্রবাসীর স্ত্রীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা

অলিয়ার রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

যশোরের কেশবপুরে এক প্রবাসীর স্ত্রীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদন সুত্রে জানা গেছে, মামলার বাদি তহমিনা খাতুন তার স্বামী জয়নাল আবেদীনের সাথে পৈতৃক ভিটা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে বসবাস করেন।  অভাব অনটনের কারনে জয়নাল আবেদিন সৌদি আরবে চলে যান।  স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় তহমিনা খাতুন কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় শিশু সন্তান নিয়ে বসবাস শুরু করেন।  বাড়িতে না থাকায় বাদীর বসতভিটা কৌশলে দখলের ষড়যন্ত্র করেন একই গ্রামের মতিয়ার সরদার, সালাম সরদার, আজিবার সরদার, নূরজাহান বেগম, আকলিমা বেগম ও আজিজুর রহমান । গত বছরের ০৬ নভেম্বর মতিয়ার সরদারের নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত ঘর ভাংচুর ও মূল্যবান জিনিষপত্র লুটপাট করে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করে। এছাড়াও  ঘরের দরজা জানালা ও দেয়াল ভাংচুর করে ১ লক্ষ টাকার ক্ষতি করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। নিরুপায় হয়ে তহমিনা খাতুন যশোর আদালতে মামলা করেছেন।  যার নং- সি আর ৭২১, তাং- ২৬-১১-২৪। মামলার আইনজীবি হাবিবুর রহমান বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট