চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে বরেণ্য সংগীত শিল্পী প্রয়াত সনজিত আচার্য্য দাদার শোক সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান"
চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে, আগামীকাল, সোমবার, সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে বৈঠক খানা কমিউনিটি হলে আমাদের প্রিয় সংগীত শিল্পী প্রয়াত সনজিত আচার্য্য দাদার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দসহ সকল শ্রদ্ধাভাজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চাটগাঁইয়া নওজোয়ানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে আমাদের সংস্কৃতি, সংগীত এবং শিল্পের প্রতি দাদার অবদান স্মরণ করা হবে। আমরা আশা করি, এই শোক সভার মাধ্যমে তার অসামান্য কাজ এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে। প্রয়াত সনজিত আচার্য্য দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সংগীত যাত্রার আলোচনায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হবে, এই প্রত্যাশা সকলের প্রতি রইল।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত