শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহায়তায় মুহাম্মাদ রাজ ও তার টিম HCSB

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪




দেশের পার্বত্য জেলা সহ বিভিন্ন দূর্গম এলাকায় বসবাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। যাদের অধিকাংশই সব ধরণের সরকারি বেসরকারি সেবা থেকে বঞ্চিত। তাদের নিয়ে আগের থেকেই কাজ করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ।চৈক্ষং,আলীকদম, বান্দরবানে বসবাস করে ক্ষুদ্র জনগোষ্ঠীর ম্রো। গত ষাট বছর ধরে বৌদ্ধ ধর্মের পরিবর্তে তারা পালন করছে নতুন ধর্ম ‘ক্রামা’।
গতকাল ১১০ ম্রো পরিবারকে কম্বল,সম্মানসূচক গামছা প্রদান ও খাবার খাইয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
এই প্রথম ম্রো জনগোষ্ঠী শীতবস্ত্র সহায়তা পেয়েছে। এর আগে সংস্থাটি পার্বত্য অঞ্চলে চাকমা মারমা সহ কয়েকটি উপজাতিকে খাদ্য, বস্ত্র,চিকিৎসা ও সেনেটারি সহায়তা প্রদান করেছে।

পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সেবা করে। তারই ধারাবাহিকতায় অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইবোনদের সেবা প্রদান করেছি আমরা।সহ সভাপতি মুহসিন বিন মুঈন জানান, এবছর কুড়িগ্রাম নাগেশ্বরী, নাটোরের সিংড়া, লালমনিরহাটের কালীগঞ্জ, তিনবিঘা করিডোর,আঙ্গুরপোতা,দহগ্রাম,গুচ্ছগ্রাম সহ বিভিন্ন মাদরাসার এতিমদের কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়াও আগামী ৩ ও ৪ জানুয়ারী নীলফামারীর ডিমলা ও বগুড়ার সারিয়াকান্দী এবং ধারাবাহিকভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১০ হাজার কম্বল বিতরণের লক্ষমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews