1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বোয়ালখালী থানায় কধুরখীল সংঘর্ষের মামলার উদ্যোগ, ওসির তৎপরতা বৃদ্ধি - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা

বোয়ালখালী থানায় কধুরখীল সংঘর্ষের মামলার উদ্যোগ, ওসির তৎপরতা বৃদ্ধি

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

গত ২৫শে ডিসেম্বর ২০২৪: বোয়ালখালীর কধুরখীল রিয়ারভিউ এলাকায় জায়গা নিয়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহতদের পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে না আসায় গতকাল থেকে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
সংঘর্ষের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে চাইলেও, ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো এজাহার না আসায় মামলা দায়ের সম্ভব হচ্ছিল না। আজ (২৭ ডিসেম্বর) সকালে ওসি গোলাম সারোয়ার নিজেই উদ্যোগী হয়ে ভিকটিমদের খোঁজ শুরু করেন। তার প্রচেষ্টায় আহতদের ভাই মোহাম্মদ হোসেন
অভিযোগ দায়েরর করার জন্য থানায় গিয়েছে বলে জানাযায়। ওসি গোলাম সারোয়ার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা সর্বদা সচেষ্ট। কেউ যদি ভয় বা অন্য কোনো কারণে মামলা করতে না চায়, তাহলে আমরা নিজ থেকেই তাদের খুঁজে বের করি এবং সহযোগিতা করি।”
এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি। সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
স্থানীয়রা থানার ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।
বিস্তারিত নিউজ আসছে—

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট