মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

কেশবপুরে পাওনার টাকা আদায় করতে আদালতে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
কেশবপুরে পাওনার টাকা আদায় করতে আদালতে চেক ডিজঅনার মামলা করেছে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এয়ার ট্রাভেল টুর এর মালিক মোঃ শামছুর রহমানের পুত্র আজিজুর রহমান। যার নং সি আর ৬৮১/২৩ তং ১৬/১১/২০২৩।
যশোর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিবারণ সুত্রে জানাগেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলীপুর গ্রামের আঃ মালেকের পুত্র আশরাফুল ইসলাম তিন মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্তে গত ০৩/০২/২০২৩ তারিখে ১০ লাখ টাকা কর্জ স্বরুপ গ্রহন করে। শর্ত মোতাবেক তার পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। এক পর্যায় আশরাফুল নিজ নামীও গাইবান্ধা মহিমাগঞ্জ সোনালী ব্যাংক লি: ৫১১১০০১০১৮২৬ নং হিসাবের ০২/০৭/২০২৩ তারিখে চেক নং- এস জি- ১০৮৬৩৫২ তার স্বাক্ষরযুক্ত ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। পাওনাদার উক্ত চেকটি নগতায়নের জন্য সোনালী ব্যাংক কেশবপুর যশোর শাখার মাধ্যমে জমা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষ চেক প্রদানকারীর স্বাক্ষরে অমিল ও প্রদানকারী কর্তৃক পরিশোধ বন্ধ করা হয়েছে উল্লেখ করে গত ০৭/০৯/২০২৩ তারিখে ডিজঅনার স্লিপ সহ চেকখানা আজিজকে ১২/১০/২০২৩ তাং ফেরত দিয়েছেন। এরপর আজিজ ৩/১০/২০২৩ তং একটি লিগাল নোটিশ প্রদান করতো পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য আইনজীবী মারফত লিগ্যাল নোটিশ প্রেরন করেন। কিন্তু তিনি বর্নীত ঠিকানায় না থাকায় লিগাল নোটিশটি ১২/১০/২০২৩ তং তারিখ ফেরত পাঠিয়েছেন। তারমধ্যে তিনি এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় অপরাধ করেছে। যার কারণে পাওনাদার আদালতে মামলা দায়ের করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews