মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ফেনী দাগনভূঞা কমিটি দ্বন্দে বিএনপির  দুই  গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায়  সাংবাদিক শাখাওয়াত লাঞ্চিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে কেন্দ্র করে ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার  বিকালে দাগনভূঞা বাজারে উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মাজেদ অশ্রু বাজারে একটি মিছিল বের করে, এর পরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক  আশ্রাফুল ইসলাম জাবেদ এর সাথে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এর হতাহাতি হয়।
এক পর্যায়ে স্বপনের ভাই ফটিক গ্রুপের লোক জনের সাথে জাবেদ গ্রুপের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। জাবেদ মূলত সদ্য ঘোষিত  দাগনভূঞা উপজেলা কমিটির আহবায়ক আকবর হোসেন গ্রুপের লোক। এক্ষেত্রে দৈনিক গণমুক্তির দাগনভূঞা প্রতিনিধি শাখাওয়াত হোসেন টিপু নিউজ করতে গেলে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং তার মোবাইলে তোলা ছবি ও ভিডিও স্বপন গ্রুপের লোকজন তাৎক্ষণিক মোবাইল নিয়ে ডিলেট করে দেয়। লাঞ্চিত সাংবাদিক শাখাওয়াত হোসেন টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আকবর গ্রুপ ও স্বপন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মোবাইলে ছবি ও ভিডিও করতে গেলে স্বপন  গ্রুপের লোকজন আমার উপর হামলা করে, কিল ঘুসি মেরে আমার থেকে মোবাইল চিনিয়ে নিয়ে ভিডিও ও  ছবি ডিলেট করে দেয়।
এই বিষয়ে কাজী সাইফুর রহমান স্বপনের ছোট ভাই ছাত্র দল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান জানান, মৌখিক ভাবে শুনেছি এ বিষয়ে কোন লিখিত  অভিযোগ পাইনি। পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews