রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

আওয়ামী সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনই জায়গা হবে না: মির্জা ফখরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪




আওয়ামীলীগের সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনই কোন জায়গা হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেষ দেওয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।‘দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা’ মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠান গুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ। উত্তরবঙ্গের শীতার্থ মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের শীতের প্রকোপ বেশি সহায়তা দ্রুত পাঠানোর তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের এ উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারীভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিলো তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারী সহযোগীতা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews