শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক

লালমিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪



ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

বুড়িমারী এক্সপ্রেসের অপেক্ষায় ২০ লাখ মানুষ বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো ওই চিঠিতে ট্রেনটি লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত পরিচালনার জন্য টাইম টেকি ৫৪ তে নতুন সময়সূচি অন্তর্ভুক্তকরণ এবং বুড়িমারী স্টেশনে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় সুবিধাদি যেমন ওয়াটার হাইড্রান্ট, প্ল্যাটফরম সংস্কারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক বলেও জানানো হয়। এমতাবস্থায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এগলেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার লক্ষ্যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবকাঠামো নির্মানসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews