1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মা ও শিশু হাসপাতালের নির্বাচনে আলোর বিজয়—মোরশেদ-আজাদ প্যানেলের গৌরবময় জয় - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

মা ও শিশু হাসপাতালের নির্বাচনে আলোর বিজয়—মোরশেদ-আজাদ প্যানেলের গৌরবময় জয়

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনী বাতাসে আজ বিজয়ের উষ্ণ পরশ। প্রতীক্ষার প্রহর শেষে মোরশেদ-আজাদ প্যানেল ঐতিহাসিক জয়ের মুকুট পরেছে, যা হাসপাতালের গৌরবময় ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
ভোটের দিন সকালে হাসপাতালের আঙিনায় যখন পা রাখি, চারপাশে ভাসছিল স্বচ্ছ, সুশৃঙ্খল এক নির্বাচনী পরিবেশ। শান্তিপূর্ণ সেই ভোট উৎসবের মধ্যেই যেন এক বিশ্বাস জেগে উঠেছিল—জয় আসবেই।

 

মনের কোণে যে প্রত্যাশার আলো জ্বলে উঠেছিল, আজ তারই বাস্তব প্রতিফলন দেখছি। এই বিজয়ের কান্ডারি সৈয়দ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী—তাঁদের অবদান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিটি ইট-পাথরে লেখা থাকবে। তাঁদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সেবার মানসিকতা আজ হাসপাতালের পরতে পরতে জয়ের গল্প লিখেছে।
আমি যখন কলম ধরে লিখেছিলাম এই প্যানেলের সাফল্যের কথা, তাঁদের অঙ্গীকারের কথা, তখন মনে হয়েছিল—এই মানুষগুলো হাসপাতালের প্রতিটি মা ও শিশুর সুস্থতার জন্য যে নিঃশর্ত ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আজকের এই বিজয় কেবল একটি নির্বাচনী ফল নয়, বরং এটি হাসপাতালের উন্নয়নের সিঁড়িতে একটি নতুন ধাপ। মোরশেদ-আজাদ প্যানেল তাদের কর্মদক্ষতা, সততা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালের সকল স্তরের মানুষের হৃদয় জয় করেছেন। আমি এই প্যানেলের বিজয়ী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, তাঁরা মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উচ্চতায় নিয়ে যাবেন, এবং এই হাসপাতাল চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট