শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক

লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪




লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৭৪) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে তিনি কারাভোগ করছেন।
আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা প্রদান করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews