বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪



গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল তিন ঘটিকার সময় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া তেঁতুলতলা মোড়ে রবি টাওয়ারের দ্বিতীয় তলায় হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাদক মুক্ত বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় মাদকের কুফল ও সামাজিক অবক্ষয়  রোধে জনগণের সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের  আহবায়ক প্রভাষক আঃ জলিল প্রামানিক। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির হাটগাঙ্গোপাড়া জোনাল অফিসের এজি এম, আঃ মান্নান। হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলী গোবিন্দপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী সরদার( দৈনিক রাজবার্তা),সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম (রাজধানী টিভি), আপেল মাহমুদ রাঙ্গা (দৈনিক রাজশাহীর আলো), সমিত রায় (দৈনিক উপাচার), মোঃ মিঠু সরকার (দৈনিক জবাবদিহি),
সাজু মাহমুদ (দৈনিক  রাজবার্তা), সিদ্দিক আলী (দৈনিক আলোর জগত)। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক সেবনকারী ও  পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক দ্রব্যের ব্যাপক ব্যবহারের কারণে যে ক্ষতি হচ্ছে, তা রোধ করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।
সভা শেষে সাংবাদিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে বাগমারা উপজেলায় মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews