শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

চুরি হওয়া মালামাল ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, চক্রের ২সদস্য আটক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর এলাকা থেকে চুরি হওয়া রাইসমিলের মালামাল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় চোরাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
২০ নভেম্বর দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ২ চোর সদস্যকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার কান্দিরপাড়া এলাকা থেকে আটক করাহয়। আটককৃত আসামীদের তথ্যমতে চুরি হওয়া ১৩ টি সেভেন স্টার অটো হলার, তিনটি হলার শ্রীধর ও চার বান্ডেল চালনি উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার কান্দিরপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে সোহাগ (৩৭) ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের জামাল মিস্ত্রির ছেলে সোহাগ মিয়া (২১)।

জানা যায়, গত ২০ নভেম্বর গভীর রাতে বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামের মুন্সিবাড়ির মার্কেটের সামনে থেকে একটি পিকআপ সহ মালামাল চুরি হওয়ার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বাংগরা বাজার থানা পুলিশের পুলিশ উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের পৌর এলাকার কান্দিরপাড়ার একটি বাসা থেকে আসামি সোহাগ মিয়ার(২১) সোহাগ (৩৭)কে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামাল উদ্ধার করা গেলেও পিক-আপের খোঁজ মেলেনি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) মাহফুজুর রহমান জানান, বুধবার বিকেলে আসামিদের আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পিক-আপ গাড়ীটি উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews