1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বোয়ালখালী থানার উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

বোয়ালখালী থানার উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী থানার পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর নেতৃত্বে থানার পুলিশ বাহিনী সকাল ৬:২৫ মিনিটে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে স্মরণ করা হয় রাজারবাগ পুলিশ লাইনের সেই বীর শহীদদের, যারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে ঘুমন্ত অবস্থায় জীবন উৎসর্গ করেছিলেন। পুলিশ বাহিনীর এই অসীম সাহস ও আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। পুষ্পস্তবক অর্পণের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি আনুষ্ঠানিক সম্মান জানানো হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। অনুষ্ঠানে থানার কর্মকর্তারা শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট