1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠে বুড়ো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমূখ। এসময় বক্তারা ইতিহাসের এই নির্মম ও দুঃখজনক দিনে হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত ছিল তাদের পরিচয় উন্মোচনের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার নেতৃত্বে সকল পেশার, সকল শ্রেণীর মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য সংঘটিত হয়েছে এই ঐক্যের আলোকে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট