বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

বড়লেখায় গাছ কাটার অভিযোগ করে বিপাকে বাদী

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার বড়লেখায় ফ্রান্স প্রবাসীর রেকডিও জায়গা থেকে গাছ কাটায় নিকট বর্তী জায়গার মালিক উপজেলার সরিয়া গ্রামে মৃত আব্দুল খালিকের বিধবা স্ত্রী। তারা প্রথমে ৯৯৯ ফোন দেন পরে থানায় একটি অভিযোগ করেন। ফ্রান্স প্রবাসী সাইব আহমেদ এর আত্নীয় স্বজনের বিরুদ্ধে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সরেজমিনে থানায় অভিযোগ ও এলাকায় গেলে জানা যায় বিছরাবন্দ গ্রামের হাজী আয়াজ আলী ২০১৩ সালে বিছরাবন্দ গ্রামের বদরুল হকের মেয়ে রিমা বেগম ও জুমা বেগমের নিকট থেকে দেড শতক জায়গা বায়না দলিল করেন। পরে এই জায়গাটি হাজী আয়াজ আলীর ছেলে ফ্রান্স প্রবাসী সাইব আহমদ তার নামে রেজিস্ট্রারী করেন ও তার নামে নামজারী ও করেন। ইউপি সদস্য আনিছ আহমদ, জাকির হোসেন সহ অনেকে জানান জায়গার বৈধ মালিক হচ্ছেন ফ্রান্স প্রবাসী সাইব আহমদ। তারা জানান কয়েক দফা শালিস বৈঠক করে জায়গার সিমা নির্ধারন করে দেওয়ার পর ও সিমানার ফিলার তুলে ফেলে আব্দুল খালিকের স্ত্রী নুরুন নাহার।

গত বৃহস্পতিবার সকালে ফ্রান্স প্রবাসী সাইব আহমদ তার নামীয় জায়গা থেকে গাছ কাটেন আব্দুল খালিকের স্ত্রী নুরুন নাহার । ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে পরে ফ্রান্স প্রবাসীর আত্নীয় স্বজনের নামে বড়লেখা থানায় অভিযোগ করেন। তবে গ্রামের কয়েক জনে জানান নুরুন নাহার ও এই জায়গা ক্রয় করতে জায়গার মালিকের কাছ থেকে একটি বায়নামা করেন। নুরুন নাহার তিনি গাছ ও লাগান এর মধ্যে তাদের আরেক অংশিদার বদরুল হকের দুই মেয়ে রিমা বেগম ও জুমা বেগম ফ্রান্স প্রবাসী সাইব আহমদকে দেড় শতক জায়গা রেজিস্ট্রারী করে দেন ফ্রান্স প্রবাসী সাইব আহমেদ নামজারি ও করেন, তিনি ক্রয় মূল্যে বৈধ মালিক জায়গার। এ ব্যাপারে মুঠোফোনে আব্দুল খাল এর স্ত্রী নুরুন নাহার ফ্রান্স প্রবাসী সাইব আহমেদ জায়গা রেজিস্ট্রারীর কথা অস্বীকার করে বলেন তিনি জায়গায় গাছ লাগিয়েছেন। শাহবাজপুরের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নবগোপাল দাস জানান,

তিনি লিখিত অভিযোগ পেয়েছেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জায়গার প্রকৃত মালিক কে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews