মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সিটিজেনস্ ফোরামের শুভ উদ্বোধন ঘোষণা করলেন সিএমপি কমিশনার

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪




চট্টগ্রাম মহানগরীর পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’-এর নবগঠিত কমিটির শুভ উদ্‌বোধন ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। আজ, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৩:০০টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্‌বোধন ঘোষণা করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। এটি কমিউনিটি পুলিশিং ব্যবস্থার চেয়ে আরও বিস্তৃত এবং কার্যকর হবে। সিটিজেনস্ ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে পুলিশি সেবার উন্নতি, নতুন সেবা প্রদান ও সমাজের অবহেলিতদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করবেন।” তিনি আরও বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন, যেখানে সকল দলের, মতামত এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।” উদ্বোধনের পর সিএমপির ১৬টি থানার কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে উপস্থিত সবাই পরিচিত হন। কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন এবং নিজেদের কর্মপন্থা তুলে ধরেন। কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি); সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপন, সদস্য সচিব ডা. আবু নাছের, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিবৃন্দ।
এ সময় চট্টগ্রাম মহানগরের ৮৬ সদস্য, কোতোয়ালী থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানার ৪১, খুলশী থানার ৫৩, বায়েজিদ থানার ৫১, পাঁচলাইশ থানার ৪২, চান্দগাঁও থানার ৩৫, পাহাড়তলী থানার ৩৬, আকবরশাহ্ থানার ৪৫, হালিশহর থানার ৫৮, ডাবলমুরিং থানার ৪৯, বন্দর থানার ৩৭, ইপিজেড থানার ৩৬, পতেঙ্গা থানার ২৯ এবং কর্ণফুলী থানার ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews