শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মাননীয় উপদেষ্টা কর্তৃক ভোমরা স্থলবন্দর পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪




গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা কর্তৃক ভোমরা স্থলবন্দর পরিদর্শন অদ্য ০৭ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা জনাব মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।


পরিদর্শন শেষে ভোমরা স্থলবন্দরের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে বিজিবি যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর পিএসসি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক, উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, স্থলবন্দর চেয়ারম্যান মাঞ্জারুল মান্না, কাস্টমস সুপার মঈনুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ নকিবুল্লা নকিব, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews