সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

গাজীপুর মহানগরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪



গাজীপুরের কাশিমপুরে চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদ সহ সাংবাদিক ফারুক ও হাসমত, নাসির ও তুষার এর বিরুদ্ধে কাশিমপুর থানায় মিথ্যা মামলা দায়ের করায় আজ সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জেলা রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা খান রানা, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান বুলবুল ও সিনিয়ার সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবির, কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকারসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা। বক্তারা বলেন গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল ধরনের মামলা থেকে অব্যাহতি দেয়া হোক এবং যারা মিথ্যা মামলার নাটক সাজিয়েছে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় ।
মানববন্ধন শেষে সংবাদকর্মীরা জেলা প্রশাসক বরাবর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews