1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিইসি নাসির উদ্দিন, নয়া নির্বাচন কমিশন গঠন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সিইসি নাসির উদ্দিন, নয়া নির্বাচন কমিশন গঠন

সায়িদ আহমদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন:  সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেলে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করে। গত ২৯ অক্টোবর আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সরকার “ দ্য চীফ ইলেকশন কমিশনার এন্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েনমেন্ট অ্যাক্ট, ২০২২” এর ধারা-৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নাম নিয়োগের জন্য সুপারিশ করেছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট