শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

কাউনিয়ায় জোড় পূর্বক বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে  দেওয়ার  অভিযোগ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামে শাহানাজ পারভীন সাথীর  পৈতৃক সূত্রে পাওয়া ১শতক ও ক্রয় কৃত ৪ শতক জমিতে করা বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে আপন ভাই সাইদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহানাজ পারভীন সাথী পৈতৃক সূত্রে ১ শতক জমি পেয়েছে এবং ভাইদের নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করে। কিন্তু জমি ক্রয় করার করার পর থেকে  সাথীর উপর ক্ষিপ্ত হয়ে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ একাধিক বার বৈঠক করে এ বিষয়ে কোন সুরাহা করতে পারেনি।
 সেই জমিতে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে। ঘটনার দিন ১৭ নভেম্বর রবিবার বাড়িতে কেউ না থাকায় তার ভাই সাইদুল ইসলাম  ও তার ভাবী সহ পীরগাছা এলাকা থেকে ১০/১২ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ শাহানাজ পারভীন সাথীর ক্রয় কৃত জমির বাড়ির পাকা দেওয়াল ভেঙ্গে ফেলে বাড়তি জমি নিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ খবর পেয়ে শাহনাজ পারভীন সাথী  সেখানে গেলে তারা মারপিট করতে আসে। এসময় উপস্থিত লোকজন তাদের বাঁধা দেওয়ায় আর মারপিট করতে পারেনি। সাথী জানায় তার বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলাম চিৎকার করে বলেন তোর কোন দেওয়ানী বা গুন্ডা বাহিনী আছে নিয়ে আসিস আমি দেখবো। বর্তমানে সাইদুল ইসলাম  নানা ভাবে শাহানাজ পারভীন সাথী ও তার পরিবারের লোকজন কে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শাহানাজ পারভীন  পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews